ইরান ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ২২:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২২:৪০

ইরান ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার জেনেভায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ ইস্যুতে কথা হয় তাদের। অ্যান্টনি ব্লিঙ্কেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় তিনি তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে সতর্ক করে দিয়েছেন। জানিয়েছেন, ওই চুক্তি রক্ষার আলোচনায় একটি সফল উপসংহারে পৌঁছাতে আলোচনার জন্য খুব বেশি সময় হাতে নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তিটি মস্কো ও ওয়াশিংটন কীভাবে নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করতে পারে তার একটি উদাহরণ।

অ্যান্টনি ব্লিঙ্কেন এই ইস্যুতে রাশিয়াকে ইরানের ওপর তার প্রভাব ব্যবহারের আহ্বান জানান।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম