ইউক্রেনে বিপুল সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১১:৪৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১:৫১

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চরম উত্তেজনার মধ্যেই কিয়েভে সামরিক সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে। রবিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে যেকোনও মুহূর্তে একটা হামলা চালিয়ে বসতে পারে। ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা অবস্থান করছে। এ নিয়ে দেশটির উৎকণ্ঠার শেষ নেই। কিছু একটা করতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের কাছে সহযোগিতা চাইছে কিয়েভ। মস্কো যদি ইউক্রেনে হামলা করেই বসে এরজন্য পুতিনকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমাদেশগুলো।

এমন উত্তেজনার মধ্যেই নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রথম চালান পাঠালো বাইডেন প্রশাসন। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার ফেসবুকে বিবৃতিতে জানিয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে দেশটির সশস্ত্র বাহিনীকে এই ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও অবহ্যাত রাখবে।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। সংগৃহীত ছবি।

এমন বিপদে সামরিক সহায়তা পেয়ে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে ভুলনেনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়াও যুক্তরাষ্ট্রের তৈরি কামান বিধ্বংসী ট্যাংক, যুদ্ধবিমান পাঠাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তাদের সহায়তাকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সমর্থন করে বলেও মন্তব্য করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম