যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চায় ইরান

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১২:০১আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:০০

পারমাণবিক সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চায় ইরান। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান তেহরানের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা একটি অগ্রসর পর্যায়ে পৌঁছালে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা চায় তেহরান।

এমন সময়ে তার এই বক্তব্য এলো যখন মার্কিন কর্মকর্তারা ২০১৫ সালের ওই চুক্তি পুনরুজ্জীবিত করতে সরাসরি আলোচনার আহ্বান জানাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে চুক্তিটি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে হোসেইন আমিরআবদুল্লাহিয়ান বলেন, ‌‘ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের সঙ্গে সরাসরি আলোচনা করছে বলে যে খবর বেরিয়েছে সেটি অসত্য। যাই হোক, যদি আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই যেখানে শক্তিশালী গ্যারান্টিসহ একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজন হয়, আমরা সেটি বিবেচনা করবো।’

এদিকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক একজন বিশেষ দূত পদত্যাগ করেছেন। রিচার্ড নেফিউ নামের ওই কর্মকর্তা বাইডেন প্রশাসনে ইরান বিষয়ক উপ বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তেহরানের সঙ্গে আলোচনায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার জোরালো ভূমিকা ছিল।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা সোমবার রিচার্ড নেফিউ-র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিচার্ড নেফিউ আর তেহরান সংক্রান্ত আলোচক দলে নেই। তবে তিনি এখনও স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর আগে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান বিষয়ক মার্কিন আলোচক দলের মধ্যে মতপার্থক্যের পর রিচার্ড নেপিউ পদত্যাগ করেছেন। তিনি বর্তমান আলোচনায় আরও কঠোর অবস্থানের পক্ষে ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম