যুক্তরাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, গ্রেফতার ৫

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮
image

লাভোয় ফিনিসাম যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন একটি সশস্ত্র গ্রুপের একজন সদস্য। পুলিশের তরফে নিহতের পরিচয় না জানানো হলেও ওই ব্যক্তির নাম রবার্ট লাভোয় ফিনিসাম  বলে দাবি করেছে তার পরিবার। পুলিশের তরফে ওই বন্দুকযুদ্ধের পর ৫ জনকে গ্রেফতার করার কথাও জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ওরিগনভিত্তিক মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য দখল করে রেখেছিলো খামার মালিকদের একটি সশস্ত্র সংগঠন। সরকারি জমিতে বিনামূল্যে পশুচারণের অধিকার চেয়ে গত তিন সপ্তাহ ধরে বন্যপ্রাণী অভয়ারণ্যে অবস্থান করছিলেন তারা। মঙ্গলবার সশস্ত্র আন্দোলনকারীদের হটিয়ে দিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড রবার্ট লাভোয় ফিনিসাম। সেসময় সংগঠনের প্রধান নেতা আম্মন ব্যান্ডি (৪০) সহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এফবিআই জানায়, দলটির নেতা আম্মন ব্যান্ডি(৪০)কে একটি মহাসড়কের ওপর ট্রাফিক সিগন্যাল থেকে গ্রেফতার করা হয়। সে সময় তার সঙ্গে ছিলেন তার ভাই রায়ান ব্যান্ডি(৪৩), ব্রায়ান ক্যাভেলিয়ার(৪৪), শাওনা কক্স(৫৯) এবং রায়ান ওয়ালেন পায়নে(৩২)।

এদিকে পুলিশের তরফে নিহতের নাম প্রকাশ করা না হলেও নিহতের নাম রবার্ট লাভোয় ফিনিসাম বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন তার দুই মেয়ে। তারা জানান, লাভোয় ফিনিসাম আরিজোনাভিত্তিক একটি খামার চালাতেন।  মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য দখল আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করতেন তিনি। ভূমির ওপর প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করে নানানসময় আন্দোলনের আয়োজন করতেন ফিনিসাম।

তার মেয়ে আরিয়ান্না ফিনিসাম ব্রাউন বলেন, ‘আমার বাবা এতো ভালো মানুষ ছিলেন যে কখনও কাউকে আঘাত করতে চাইতেন না। কিন্তু স্বাধীনতার জন্য লড়াইয়ে বিশ্বাস করতেন তিনি। আর সে লড়াইয়ে যে ঝুকিঁ আছে তাও জানা ছিল তার।’ এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তার আরেক মেয়ে চ্যালি ফিনিসাম ফিন্স বলেন, ‘আমার বাবা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে অপর পক্ষ গুলি না ছুঁড়লে তিনিও গুলি ছুঁড়বেন না। প্রাদেশিক প্রতিনিধিদের ওপর গুলি না চালানোর ব্যাপারে তারা সবাই অঙ্গীকারবদ্ধ ছিলেন।

এদিকে এফবিআই ও ওরিগন পুলিশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গ্রেফতারকৃত সশস্ত্র ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে আম্মন এবং রায়ানের পিতা ক্লাইভ ব্যান্ডি গার্ডিয়ানকে বলেন, ‘আমার ছেলেরা ভালো মানুষ। তারা গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। এটি অত্যন্ত লজ্জাকর যে কারো কোনও ক্ষতি না করেও মানুষ মারা পড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এসব মেনে নেবো না। যুক্তরাষ্ট্রের জন্য এটা বিরাট ইস্যু। এভাবেই তারা আমাদের সঙ্গে নিপীড়নমূলক আচরণ করে আসছে। আমরা এই অত্যাচারে ক্লান্ত।’ 

প্রসঙ্গত, আম্মন এবং রায়ানের পিতা ক্লাইভ ব্যান্ডিও ভূমির ওপর প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণবিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তিনি ২০১৪ সালে আদিবাসীদের অধিকার প্রসঙ্গে সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আলজাজিরা

/ইউআর/এফইউ/বিএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম