জীবন দিয়ে ১০ শিক্ষার্থীকে বাঁচালেন শিক্ষক

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৬, ১৮:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৯:৪১
image

সুসান জর্ডান (বামে) এবং দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা (ডানে) সুসান জর্ডান। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাভিত্তিক অ্যামি  বেভারল্যান্ড এলিমেন্টারি স্কুলের অধ্যক্ষ। স্কুলে পাঠদানের পর রোজ শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে সহায়তা করা ছিল তার অভ্যাস।
প্রতিদিনের মতো মঙ্গলবারও প্রিয় শিক্ষার্থীদের স্কুলের বাসে তুলে দিচ্ছিলেন সুসান। বাচ্চারা যখন গাড়িতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, তখন হঠাৎ বেসামাল গতিতে একটি বাসকে ছুটে আসতে দেখেন তিনি।
জীবনবাজি রেখে বাচ্চাদের রাস্তা থেকে সরাতে থাকেন তিনি। একে একে ১০ শিশুর জীবন রক্ষা করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত নিজের প্রাণ হারান সুসান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সুসান যে ১০ শিশুর জীবন রক্ষা করেছেন তাদের অবস্থাও গুরুতর। তবে কারও জীবনহানির শঙ্কা নেই। 
প্রিয় শিক্ষকের মৃত্যুতে বুধবারের সকল ক্লাস স্থগিত করেছে দ্য মেট্রোপলিটন স্কুল ডিস্ট্রিক্ট অব লরেন্স টাউনশিপ কর্তৃপক্ষ। সুসান জর্ডানের অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছে স্কুল বোর্ড। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। আর তাতে অংশ নিয়েছে গোটা স্কুল।
সুসানের কথা স্মরণ করে এক শিক্ষার্থী বলেন, ‘আমি বড় হয়ে তার মতো হতে চাই। তিনি দয়ালু ছিলেন। যত্নবানও ছিলেন। একইসঙ্গে স্নেহময়ী ও পেশাদার ছিলেন।’  ভিডিওতে বক্তব্য দেওয়া আরেক নারী বলেন, ‘সুসান ছিলেন সৌন্দর্যের সংজ্ঞা।’ আর ভিডিওর শেষে বলা হয়, ‘আমরা আপনাকে ভালোবাসি সুসান জর্ডান! এতো বছরের নেতৃত্বের জন্য ধন্যবাদ।’ সূত্র: সিএনএন 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম