ইরিত্রিয়ায় দুই বিয়ে না করলেই জেল!

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ১৯:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫১

ইরিত্রিয়ায় দুই বিয়ে না করলেই জেল! উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ায় অন্তত দুটি বিয়ে করতেই হবে। নির্দেশ অমান্য করলেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এমনকী কোনও স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন, শাস্তি হবে তারও। এক কেনিয়ান ওয়েবসাইটের মাধ্যমে এই ফতোয়ার অনুবাদ ছড়িয়ে পড়তেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে নাইরোবি ওয়্যার নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে এটি একটি গুজব।
পুরো সপ্তাহজুড়ে টুইটারসহ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই ভুয়া খবর। এতে বলা হয়, বহুগামিতা নিয়ে ঈশ্বরের আইন মেনে এবং দেশে পুরুষের সংখ্যা কমে যাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ইরিত্রিয়া সরকারের ধর্ম সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই কথিত সিদ্ধান্তগুলো হচ্ছে:
প্রথমত, প্রত্যেক পুরুষ অন্তত দু’জন নারীকে বিয়ে করবেন। যে পুরুষ তা করতে অস্বীকার করবেন তাকে কঠোর পরিশ্রমসহ যাবজ্জীবন কারাবাস করতে হবে।
দ্বিতীয়ত, যে নারী তার স্বামীকে আবার বিয়ে করতে বাধা দেবেন তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।
আফ্রিকার ছোট্ট দেশ ইরিত্রিয়ার জনসংখ্যা ৬৪ লাখের কিছু কম। এর এক দিকে সুদান আর ইথিওপিয়া, এক দিকে জিবুতি, এক দিকে লোহিত সাগর। ইথিওপিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন ইরিত্রিয়ার জন্ম হয় ১৯৯৩ সালে। এরপর ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দু’বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলে ইথিওপিয়ার সঙ্গে। যুদ্ধে নিহত হন বহু পুরুষ। সেই থেকে দেশে নারীর অনুপাতে বেশ কমে যায় পুরুষের সংখ্যা। এই নারী-পুরুষ অনুপাতের যুক্তি দেখিয়েই গুজবের ডালপালা ছড়ানো হয়।

তবে সংবাদমাধ্যম নাইরোবি ওয়্যার জানিয়েছে, প্রকৃতপক্ষে ইরিত্রিয়ার পক্ষ থেকে এ ধরনের কোনও নির্দেশনা জারি করা হয়নি। মূলধারার কোনও গণমাধ্যম এর জন্য দায়ী নয়। আর নির্ভরযোগ্য কোনও সংবাদমাধ্যমে এ নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। সূত্র: আফ্রিকা নিউজ, নাইরোবি ওয়্যার।

/এমপি/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি