রাশিয়া সফরে যাচ্ছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৭:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭:৫৪

রাশিয়া সফরে যাচ্ছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি। ইরানের পরমাণু সংলাপ এবং ইউক্রেনে রুশ অভিযানের বিষয়ে আলোচনার জন্য এ সফরে যাচ্ছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকারী দেশ কাতার। অস্ট্রেলিয়ার পর এলএনজি’র দ্বিতীয় বৃহত্তম রফতানিকারকও তারা। ইউরোপে গ্যাস সরবরাহের জন্য রাশিয়ার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র এই দেশটির প্রতি নজর রয়েছে পশ্চিমাদের। বহু বছর ধরেই দেশটি যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ট্যাংকারে করে এলএনজি রফতানি করে আসছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও রাশিয়ার সঙ্গেও বাণিজ্য রয়েছে কাতারের। রাশিয়ার মিত্র ইরানের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে দোহার। তেহরানের পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথক আলোচনা হয়েছে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর।

এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের বিশেষ দূত বেকতুম রোস্তমের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরমধ্যেই রবিবার কাতারি পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরের খবর এলো।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম