ঘুষ গ্রহণের অভিযোগে জাপানের অর্থমন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ২৩:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২৩:৫৬

ঘুষ গ্রহণের অভিযোগে জাপানের অর্থমন্ত্রীর পদত্যাগ ঘুষ গ্রহণের অভিযোগে পদত্যাগ করেছেন জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারি। বৃহস্পতিবার রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সমালোচনার মুখে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এ ঘনিষ্ঠ সহচর।
জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, পদত্যাগী অর্থমন্ত্রী আকিরা আমারি ষড়যন্ত্রের শিকার। তিনি মন্ত্রিপরিষদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশীদার ছিলেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আকিরা আমারি ওই নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ লাখ ইয়েন নেওয়ার কথা জানান।
তিনি বলেন, আমার কার্যালয়ের দুই সচিব নিজেদের বিনোদনের জন্য এ অর্থ নিয়েছেন। তবে এর দায় আমারও ওপরও বর্তায়। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সরে যাচ্ছি।

এর আগে দেশটির একটি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, আমারি দেশটির একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে গত তিন বছরে ১ কোটি ২০ লাখ জাপানি মুদ্রা (ইয়েন) ঘুষ গ্রহণ করেছেন।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম