আবারও অনিশ্চয়তায় সিরীয় শান্তি আলোচনা

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৬, ১৪:৫৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৪:৫৭

জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়া সংঘাতে এ পর্যন্ত আড়াই লাখ মানুষের প্রাণহানি হয়েছে শুক্রবার (২৯ জানুয়ারি) থেকে জেনেভায় শুরু হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার প্রতিনিধিদের পাঠানোর ঘোষণা দিলেও শর্ত পূরণ না হলে বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছেন বিদ্রোহীদের একাংশের নেতারা।
গত মাসে সৌদি আরবে গঠিত হয় সিরিয়াবিরোধী গোষ্ঠীগুলোর হাই নেগোসিয়েশনস কমিটি (এইচএনসি)। বৃহস্পতিবার এর মুখপাত্র সালেম আল-মুসলাত বলেন, বিরোধীরা আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে আন্তরিক। তবে এ জন্য কিছু শর্ত মানতে হবে। শর্তের মধ্যে রয়েছে বিমান হামলা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার এবং বন্দিদের মুক্তি।
শান্তি আলোচনায় যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এইচএনসি বৃহস্পতিবার তৃতীয় দিনের জন্য বৈঠক করে। ওই বৈঠক থেকে শান্তি আলোচনায় তাদেরকেই বিরোধীদের একমাত্র প্রতিনিধি করা হবে কি না, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে আলোচনায় ডাক পাওয়া অন্য বিরোধীদের বিষয়েও জানতে চেয়ে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিসতুরাকে চিঠি দেয় এইচএনসি। তবে জাতিসংঘের তরফে কোনও জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
তবে স্তেফান দ্য মিসতুরা বৃহস্পতিবার সিরীয় জনগণের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় বলেন, সংলাপ ‘কয়েক দিনের মধ্যে’ অনুষ্ঠিত হবে। এর আগে সংলাপ ছয় মাস পর্যন্ত চলবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সূত্র: আলজাজিরা

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি