প্লেনে উঠতে লিফটে চড়লেন পোপ

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১৫:৪২আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫:৪২

মাল্টার উদ্দেশে রওনা দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার দুই দিনের সফরে প্লেনে চড়ে রওনা দেন তিনি। তবে তাতে উঠতে লিফট ব্যবহার করেছেন পোপ। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি জানিয়েছেন ‘অপ্রয়োজনীয় চাপ এড়াতে’ লিফট ব্যবহার করেছেন তিনি।

এখন পর্যন্ত ৩৬ বার বিদেশ ভ্রমণ করেছেন পোপ ফ্রান্সিস। তবে এবারই প্রথম প্লেনে চড়তে পায়ে হাঁটার সিঁড়ির পরিবর্তে লিফট ব্যবহার করলেন পোপ। ৮৫ বছরের পোপ ফ্রান্সিস সায়াটিকা রোগে ভুগছেন। স্নায়বিক এই রোগের কারণে পায়ে ব্যাথা হয়।

প্লেনে উঠে সঙ্গী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তখন তাকে বেশ সুস্থই দেখা যায়। মাল্টার রাজধানী ভ্যালেত্তায় প্লেন থেকে নামার সময়েও লিফট ব্যবহার করবেন পোপ ফ্রান্সিস।

হাঁটুতে তীব্র ব্যথায় গত ফেব্রুয়ারিতে ফ্লোরেন্স সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। গত বছরের জুলাই মাসে কোলন সার্জারির জন্য ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেশ কয়েক দিন বিশ্রামের পর সেপ্টেম্বরে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া সফর করেন পোপ।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কূটনীতির পথে অটল তেহরান, পোপকে বার্তা ইরানের প্রেসিডেন্টের
যিশু রূপে নিজেকে উপস্থাপন করা পোস্ট মুছলেন ট্রাম্প
ইরান যুদ্ধ ইস্যুতে পোপ লিওকে কটাক্ষ ট্রাম্পের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম