পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ২০:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২০:৫৯

পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও খুনের চাঞ্চল্যকর মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন অপরাধীকে ফাঁসির আদেশ ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্চিতা সরকার এ রায় দেন। পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন, আনসার আলি মোল্লা, সাইফুল আলি মোল্লা, আমিন আলি। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আসামি ভোলা নস্কর, আমিনুল ইসলাম ও ইমানুল ইসলামকে।
মামলার রায় ঘোষণার আগে শনিবার সকালে ঘণ্টা খানেক শুনানি হয়। শুনানি শেষে বিচারক জানান, সাজার পরিমাণ নিয়ে দু’পক্ষের সওয়াল-জবাবের সারমর্ম বিচার করতে কিছুটা সময় নেবেন। বেলা সাড়ে তিনটায় রায় ঘোষণা করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিচারক ৮ অভিযুক্তের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করেন। পর্যবেক্ষণে ওই দিন বিচারক সঞ্চিতা সরকার জানান, ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছেন এই ৬ জন। অভিযুক্তদের আইনজীবীরা রায় ঘোষণা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। সাজার পরিমাণ কী হবে, তা নির্ধারণের জন্য আরও একবার শুনানির আবেদন জানান তারা। বিচারক সেই আবেদন মেনে শুক্রবার শুনানি গ্রহণ করেন।
সরকারি কৌঁসুলি অনিন্দ্য রাউত রায়ে খুশি বলে জানিয়েছেন।

দুই বছর আগে ২০১৩ সালের ৭ জুন ২১ বছরের এক কলেজছাত্রীকে বারাসাতের কামদুনিতে সংঘবদ্ধ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত তরুণী ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।  সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম