সুইস রাষ্ট্রদূতকে তলব ইরানের

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ১৫:৫৪আপডেট : ২৭ মে ২০২২, ১৫:৫৪

গ্রিস উপকূলের কাছে রাশিয়ার পরিচালিত একটি জাহাজে থাকা ইরানের তেল  যুক্তরাষ্ট্র জব্দ করার প্রতিবাদ জানাতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। সুইস দূত তেহরানে মার্কিন স্বার্থের প্রতিনিধিত্ব করে থাকেন। শুক্রবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন সরকারের ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সামুদ্রিক চুক্তি লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী প্রজাতন্ত্র’।

ওই জাহাজ ও কার্গো অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পতাকাবাহী জাহাজ পেগাস ছাড়া আরও চারটি জাহাজের ওপর গত ২২ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দুই দিন আগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম