জি-২০ সম্মেলনে পুতিনের যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২২, ১৫:২৯আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:৩২

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার অংশগ্রহণ নিশ্চিত করতে অস্বীকার করেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লিউডমিলা ভোরোবিভা। খবর বিবিসি’র।

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোকে ফোনালাপে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু এখন রাশিয়ান রাষ্ট্রদূত বলছেন ভিন্ন কথা।

তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত করতে পারছি না যে প্রেসিডেন্ট পুতিন ভার্চুয়ালি অথবা অফলাইনে অংশ নেবেন কিনা। তার অংশগ্রহণ নিয়ে ভাবা ও অপেক্ষা করার এখনও সময় আছে। তবে তার বক্তব্যে জাকার্তার পক্ষে থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে অভিযানের জেরে মস্কোর সঙ্গে স্বাভাবিক ব্যবসা করা যাবে না বলে জানিয়েছিলো যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেনে হামলার পর থেকেই জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অভিযানের কারণে বিশ্বের অনেক দেশের সঙ্গে সম্পর্কে চরম অবনতিতে পৌঁছেছে রাশিয়ার। পুতিন, দেশটির আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ধনকুবেরদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম