ন্যাটো সম্মেলনে যোগ দিতে মাদ্রিদে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১৬:১২আপডেট : ২৯ জুন ২০২২, ১৬:১২

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই এই সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, জোটের পূর্ব প্রান্তে ন্যাটো বাহিনীকে আরও শক্তিশালী করার একটি ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন বাইডেন। কেননা, এখনও পর্যন্ত যুদ্ধের গতি ধীর হয়ে আসার কোনও লক্ষণ যাচ্ছে না।

মঙ্গলবার বাইডেন বলেছেন, স্পেনের রোটা নেভাল স্টেশনে দুইটি অতিরিক্ত ডেস্ট্রয়ার পাঠাচ্ছে ওয়াশিংটন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক উপস্থিতি জোরদার করতেই এগুলো পাঠানো হচ্ছে।

এদিকে শীর্ষ সম্মেলন শুরুর আগেই ন্যাটোর সেনাসংখ্যা সাত গুণেরও বেশি বাড়ানোর ঘোষণা দিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জোটের হাই রেডিনেস ফোর্সের সদস্য সংখ্যা ৪০ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ করার ঘোষণা দিয়েছেন তিনি। মূলত ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় এমন সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম