চীনকে ছাড়িয়ে ২০২৩ সালে জনবহুল দেশ হবে ভারত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২২, ১৯:২৬আপডেট : ১১ জুলাই ২০২২, ১৯:৫৬

আগামী ১৫ নভেম্বর নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

বিশ্ব জনসংখ্যা দিবসে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, এই বছরের নভেম্বর মাসের ১৫ তারিখে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। ২০৩০ সালে তা ৮৫০ কোটি এবং ২১০০ সালে তা ১০৪০ কোটিতে পৌঁছাবে।

ভারতের দেশীয় আদমশুমারি অনুসারে, ২০১১ সালে দেশটির জনসংখ্যা ছিল ১২১ কোটি। যা এক দশক আগে পরিচালিত হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের আদমশুমারি সরকার পিছিয়ে দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, ১৯৫০ সাল থেকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতি মন্থর রয়েছে। ২০২০ সালে ১ শতাংশের কম ছিল। 

২০৫০ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির অর্ধেকের বেশি মূলত আটটি দেশকেন্দ্রিক হবে। এগুলো হলো, কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তাঞ্জানিয়া।

সাব-সাহারান আফ্রিকার দেশগুলো ২০৫০ সাল পর্যন্ত অর্ধেকের বেশি জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

তবে ২০২২ থেকে ২০৫০ সাল পর্যন্ত ৬১টি দেশে জনসংখ্যা ১ শতাংশ বা তার বেশি কমতে পারে। জন্মহার কমে যাওয়াতে জনসংখ্যা কমবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, জনসংখ্যা বৃদ্ধির এই সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাতটিরই প্রতিফলন।

সূত্র: রয়টার্স

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম