অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ১৩:১৪আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৪:২১

ইরানের পিপল'স মুজাহিদিন অর্গানাইজেশন (এমইকে)-কে সমর্থন দেওয়ার অভিযোগে ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে আসছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ৬১ জন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার তালিকাটি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, মুজাহিদিন-ই খালক (এমইকে) সংগঠনকে ইচ্ছাকৃত সমর্থন দিয়ে আসছেন তারা। এটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে তেহরান। প্রকাশ্যে ইরানের ইসলামি বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে সংগঠনটি।

তালিকায় রয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকার্থি, সিনেটের টেড ক্রুজ এবং কোরি বুকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ডও রয়েছেন। তেহরানের দাবি, তালিকায় যাদের নাম এসেছে তারা বিভিন্ন অনুষ্ঠানে সন্ত্রাসবাদী সংগঠন এমইকে’র প্রতি সমর্থন জানায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে নারী শিশুসহ অন্তত ১৭ হাজার নিরীহ ইরানের নাগরিককে হত্যা করেছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম