ইউরোপের সঙ্গে বাণিজ্য সংলাপ করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১১:২৭আপডেট : ২০ জুলাই ২০২২, ০০:৪০

ইউক্রেন যুদ্ধ এবং জিনজিয়াংয়ে উইঘুর নিপীড়নের মতো নানা ইস্যুতে মতবিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সংলাপে বসতে যাচ্ছে চীন। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ পর্যায়ের এই সংলাপে উভয় পক্ষের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি প্রাধান্য পাবে।

সোমবার টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন ইইউ কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস। তিনি বলেন, ১৯ জুলাই ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যকার উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ হবে। এটি হবে উভয় পক্ষের মধ্যে এ ধরনের নবম সংলাপ।

পশ্চিমা কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, এবারের আয়োজনটি হবে ভার্চুয়াল ফরম্যাটে। বেইজিং সময় মঙ্গলবার বিকালে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম