২ ঘণ্টা ১৭ মিনিট কথা বললেন শি-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২২, ২৩:১৩আপডেট : ২৮ জুলাই ২০২২, ২৩:১৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২ ঘণ্টা ১৭ মিনিট ফোনালাপ করেছেন। বৃহস্পতিবার তাদের এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ফোনালাপের বিষয়ে পরে একটি বিবৃতি প্রকাশ করা হবে।

ক্ষমতা গ্রহণের পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের এটি পঞ্চম কথোপকথন।   তবে চার মাসের মধ্যে এটিই ছিল তাদের প্রথম টেলিফোন আলাপ। তাইওয়ান, ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের মধ্যে দুই পরাশক্তির উত্তেজনার মধ্যে এই ফোনালাপ হলো।

এমন অবস্থায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ওয়াশিংটন- বেইজিং সম্পর্ক নতুন মোড় নিয়েছে।

বেইজিং সতর্ক করে বলেছে, স্বশাসিত দ্বীপ তাইওয়ানে পেলোসি যদি সফরের পরিকল্পনা এগিয়ে নেন তাহলে চীন জোরালো পদক্ষেপ নেবে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ বলে দাবি করে বেইজিং।

তাইওয়ান সফরের পরিকল্পনা এখনও নিশ্চিত করেননি পেলোসি। তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, তাইওয়ানে স্পিকার পেলোসির সফরকে ভালো পরিকল্পনা বলে মনে করেন না সেনা কর্মকর্তারা।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম