অবশেষে হাইতিতে অন্তবর্তী সরকার গঠনে সমঝোতা

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৬
image

হাইতির প্রেসিডেন্ট মার্টেলি এবং চেম্বার অব ডেপুটিজ স্পিকার চোলজার অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করলেন হাইতির রাজনীতিকরা। দেশ ক্ষমতাশূন্য হয়ে সাংবিধানিক সঙ্কটের মুখে পড়ার ঠিক আগ মুহূর্তে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে সমঝোতা চুক্তিটি এখনও পার্লামেন্টের দুই কক্ষের প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় আছে।
রবিবারই হাইতির প্রেসিডেন্ট হিসেবে ৫ বছরের মেয়াদ শেষ করেন মাইকেল মার্টেলি। কাউকে তার স্থলাভিষিক্ত করার জন্য গত মাসে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সহিংসতা আর জালিয়াতির আশঙ্কায় তা স্থগিত করা হয়। আসছে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচন। আর নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ১৪ মে।
নতুন সমঝোতা অনুযায়ী, চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন একজন প্রেসিডেন্ট নির্বাচন করবে পার্লামেন্ট। আর অন্য কাউকে স্থলাভিষিক্ত করার ব্যাপারে পার্লামেন্টের সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত নিজ দায়িত্বে বহাল থাকছেন হাইতির প্রধানমন্ত্রী ইভান্স পল।
সমঝোতা চুক্তিটির মধ্য দিয়ে হাইতিতে এক বছরেরও বেশি সময় ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থা ও সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বরে হাইতিতে অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান বর্তমান প্রেসিডেন্ট সমর্থিত প্রার্থী জোভেনেল ময়জে। আর এ নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেন প্রতিদ্বন্দ্বি জুড চ্যালেস্টিন।সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম