ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে বসছেন শি-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর প্রথমবার বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনংপিং। আগামী সপ্তাহে উজবেকিস্তানে বিশ্বের এই দুই পরাশক্তি দেশের নেতার সাক্ষাৎ হতে যাচ্ছে।

চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ বুধবার (৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান। এমনই খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে দুই নেতার দেখা হওয়ার কথা।

মস্কোর ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক আরও জোরদারের সবুজ সংকেত দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হংকংয়ের নাটিক্সিসের প্রধান এশিয়া প্যাসিফিক অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেন, এশিয়ার সম্ভাব্য নতুন জ্বালানি পাইপলাইনসহ যৌথ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা আসতে পারে বৈঠক থেকে। বৈঠক নিয়ে মস্কো- বেইজিংয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের সমরকন্দে এসসিও শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সংস্থাটি চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান নিয়ে গঠিত।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম