স্ত্রীকে খুনের ছবি ফেসবুকে পোস্ট, স্বামীর যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪
image

স্ত্রীকে খুনের ছবি ফেসবুকে পোস্ট, স্বামীর যাবজ্জীবন স্ত্রীকে খুন করে সেই ছবি ফেসবুকে দেওয়ার অপরাধে শুক্রবার মিয়ামির এক আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ২০১৩ সালে দোষীসাব্যস্ত ওই ব্যক্তি স্ত্রীকে খুন করে তাঁর রক্তাক্ত দেহের ছবি ফেসবুকে দিয়ে দেন। পাশাপাশি নিজের নৃশংস অপরাধের কথা ফেসবুকেই স্বীকার করেন স্বামী। আইবিএন-এর খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৩ সালের আগস্টে জেনিফার অ্যালফান্সোকে নিজেদের রান্নাঘরে গুলি করে খুন করেন স্বামী ডেরেক। গত বছরই (২০১৫) ৩৩ বছরের ডেরেক মেডিনাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রথমে আদালতের সামনে ডেরেক দাবি করেছিলেন, তার স্ত্রী তার ওপর ছুরি নিয়ে হামলা চালাতে এসেছিল, নিজেকে বাঁচাতেই তিনি গুলি করেন জেনিফারকে। এছাড়াও ডেরেকর দাবি ছিল তাঁর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালাচ্ছিলেন তাঁর স্ত্রী। তবে ডেরেকের এই সমস্ত দাবি গ্রাহ্য করেনি আদালত।
এই মামলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল কারণ, পুলিশের কাছে আত্মসমর্পন করার আগে ফেসবুকেই তিনি নিজের দোষ স্বীকার করেন। সেখানে নিজের স্বপক্ষে তিনি লেখেন, স্ত্রী তাঁর ওপর দীর্ঘসময় ধরে অত্যাচার চালাচ্ছিল। অত্যাচার থেকে বাঁচতে তিনি যা করেছেন ঠিক করেছেন। তিনি লিখেছিলেন, ‘আমি আমার স্ত্রীকে খুন করার জন্য কারাগারে যাচ্ছি। আমার মৃত্যুদণ্ডও হতে পারে। তোমাদের আমি ভালোবাসি। তোমাদের মঙ্গল কামরা করি। ভালো থেক ফেসবুক বন্ধুরা।’
তবে আদালত দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। বিচারক তার মন্তব্যে বলেছেন, ‘আপনি নিজেই আপনার ভবিষ্যত নষ্ট করেছেন। ফেসবুকে আপনি কারাগারে যাওয়ার কথা বলেছিলেন। সেটাই বাস্তব হলো।’ সূত্র: আইবিএন

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম