রাশিয়ার আচরণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে দেশটির সরকারের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস নিজ দেশের এমন উদ্বেগের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নেড প্রাইস বলেন, কারাগারে বন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, নাভালনিকে ছোটখাটো অভিযোগে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আইনজীবীর সঙ্গে তার যোগাযোগের ক্ষেত্রেও রাশিয়ার কারা কর্তৃপক্ষ হস্তক্ষেপ করছে।

নেড প্রাইস বলেন, অ্যালেক্সি নাভালনির সঙ্গে মস্কোর আচরণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির একটি প্রমাণ। যুক্তরাষ্ট্র অবিলম্বে তার মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করছে।

রাশিয়ার অভ্যন্তরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে জোরালো সমর্থক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনি। প্যারোল লঙ্ঘন এবং জালিয়াতি ও আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে সাড়ে ১১ বছরের সাজা দেওয়া হয়েছে।

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবশ্য নাকচ করে দিয়েছেন রাশিয়ার এই বিরোধী রাজনীতিক। অ্যালেক্সি নাভালনির দাবি, তার ভিন্নমত এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিতেই তার বিরুদ্ধে সাজানো অভিযোগ আনা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম