‘ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে কথা বলবেন শি, পুতিন’

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০০

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে চীনের শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, বৈঠকে ইউক্রেন ও তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রেমলিন জানিয়েছে, বিদ্যমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুই নেতার এই বৈঠকের ‘বিশেষ গুরুত্ব’ রয়েছে।

মস্কোতে এক ব্রিফিংয়ে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, দুই প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক এজেন্ডা এবং প্রধান প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। স্বাভাবিকভাবেই তারা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের মধ্যে উচ্চ পর্যায়ে অভূতপূর্ব আস্থার বিষয়টিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করবেন।

রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। বেইজিংয়ের কাছে গ্যাস বিক্রিও বাড়ানোর পরিকল্পনা করছে মস্কো।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমারা যেমন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে চাইছে ঠিক তেমনি শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন উভয় নেতাই যুক্তরাষ্ট্রের বিরোধিতায় সরব। আর পশ্চিমা নিষেধাজ্ঞায় পিষ্ট রাশিয়া এখন চীন তথা এশিয়ার দিকে ঝুঁকছে।

২০২২ সালের প্রথম সাত মাসে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে। ইউএনএসডব্লিউ-এর রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সিনিয়র লেকচারার আলেকজান্ডার কোরোলেভ বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার লক্ষ্যে পরিণত হওয়ার ঝুঁকি সত্ত্বেও বেইজিং মস্কো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে আগ্রহী নয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম