আমিও চাই ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হোক, মোদিকে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে নিয়ে দিল্লির উদ্বেগ বুঝতে পেরেছেন জানিয়ে পুতিন মোদিকে বলেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করতে চান তিনি। এমনটাই জানিয়েছে ক্রেমলিন।

উজবেকিস্তানের সমরকন্দে শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে দ্বিপক্ষীয় পার্শ্ববৈঠকে বসেন মোদি ও পুতিন। এসময় ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেন, 'আমি জানি আজকে যুদ্ধের যুগ নয়। বিভিন্ন ইস্যুতে আপনার (পুতিন) সঙ্গে ফোনে কথা বলেছি। আজ আমরা মুখোমুখি কথা বলার সুযোগ পাচ্ছি কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি। বেশ কয়েক দশক ধরে ভারত-রাশিয়া একসঙ্গে রয়েছে। গণতন্ত্র, কূটনীতি ও সংলাপ বিশ্বকে একত্রিত করেছে'।

এসময় পুতিন বলেন, কিয়েভ যুদ্ধে বন্ধের আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের উদ্দেশ্যে হাসিলের চেষ্টায় আছে।

পার্শ্ববৈঠকে পুতিন মোদিকে আরও বলেন, ‘ইউক্রেনে চলা যুদ্ধ নিয়ে আপনার অবস্থান, আপনার উদ্বেগ সম্পর্কে আমি অবগত। আমরা যত দ্রুত সম্ভব বন্ধ করার জন্য সবকিছু করব। দুর্ভাগ্যবশত ইউক্রেনের নেতৃত্ব আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে এবং তারা সামরিক উপায়ে লক্ষ্য অর্জন করতে চায়।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার হয়েছে। যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের হুঁশিয়ারি সত্বেও রুশ জ্বালানি ক্রয় করে দিল্লি।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম