মেক্সিকোয় পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১৩:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৩:৩৪

মেক্সিকোয় একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির ইরাপুয়াতোর পানশালায় (বার) গুলি চালালে ছয় নারী ও ছয় পুরুষ নিহত হন। রাজ্যটিতে এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটলো। খবর রয়টার্সে’র

শহরের প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের এখনও আটক করা সম্ভব না হলেও তাদের ধরতে অভিযান চলছে।

কী কারণে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করলো তার কারণ তাৎক্ষণিকভাবে বের করা যায়নি।

গুয়ানাজুয়াতো রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে মাদককারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। গত ২১ সেপ্টেম্বর একই রাজ্যের তারিমোরো শহরের এক পানশালায় হামলায় ১০ জন নিহত হন।

মেক্সিকোয় রেকর্ড মাত্রার গ্যাং সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় বসেছিলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তার প্রশাসনকে এখনও মাদককারবারিদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম