দেখা হলো ৭০ বছর পর

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৪
image

থমাস ও মরিস কথা ছিল সামনাসামনি দেখা হবে। কথা হবে। হবে আলিঙ্গন। আর সে মুহূর্তের অপেক্ষায় ছিল বিশ্ববাসীও। অবশেষে সেই মুহূর্ত। ৭০ বছর পর পরস্পরকে জড়িয়ে ধরলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রেমিকযুগল।  বুধবার অস্ট্রেলিয়ায় মিলিত হন তারা। দীর্ঘদিন হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা প্রেমকে নতুন করে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা দুজন।
বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রেমিক যুগল ৯৩ বছর বয়সী নরউড থমাস আর ৮৮ বছর বয়সী জয়েস মরিসের কথা। এর আগে ৭০ বছর পর গত বছরের শেষে ইন্টারনেটে পরস্পরের যোগাযোগের পর সংবাদের শিরোনাম হয়েছিলেন তারা।  
১৯৪৪ সালে যখন চারদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ, ক্ষমতার বিস্তার আর আধিপত্য জোরালো করার প্রশ্নে যখন পরাশক্তিগুলো যুদ্ধে উন্মত্ত; তখনও মানব সত্তার শাঁসের ভেতরে জারি থাকা সহজাত অনুভূতি থেকেই প্রেমে পড়েন মার্কিন যোদ্ধা নরউড থমাস। তার বয়স তখন সবে ২১ পেরিয়েছে। আর তার প্রেমিকা জয়েস মরিসের বয়স ১৭। লন্ডনের একটি স্টেশনে প্রথম দেখা হয় তাদের। সেই থেকে শুরু প্রেম। তবে যুদ্ধের নির্মমতায় একটা সময় আলাদা হয়ে যান এই যুগল। তারপর কেটে গেছে ৭০ বছর।
গত বছরের শেষের দিকে আবারও একে অপরকে খুঁজে পান থমাস ও মরিস। তবে সরাসরি নয়, ভার্চুয়াল জগতে। ইন্টারনেটে কথোপকথন হয় তাদের মধ্যে। সে সময়ই তারা পরস্পরকে কথা দিয়েছিলেন আসছে ভালোবাসা দিবসের আগে মিলিত হবেন তারা।
প্রবীণ এ যুগলের খবর ছড়িয়ে পড়ার পর তাদের সামনাসামনি মিলিত করতে স্কাইপে শুরু হয় ফান্ড রেইজিং ক্যাম্পেইন। তাদের মিলিত করার উদ্যোগে সাড়া দেয় এয়ার নিউজিল্যান্ডও। থমাস আর তার ছেলের জন্য প্রথম শ্রেণির বিমানের টিকিট বিনামূল্যে দেয় প্রতিষ্ঠানটি।
এরপর হারিয়ে যাওয়া প্রেমিকার সঙ্গে মিলিত হতে ভার্জিনিয়া থেকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর আদেলাইদে যান নরউড থমাস।  বুধবার, সামনাসামনি দেখা হওয়ার পর একে অপরকে জড়িয়ে ধরেন নরউড ও মরিস। তাদের এ পুনর্মিলনের দৃশ্য সম্প্রচারিত হয় টেলিভিশনেও। 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে থমাস বলেন, ‘আমার জীবনে ঘটা সবচেয়ে আনন্দময় ঘটনা এটি।’ আর মরিস হেসে বলেন, ‘ভালো। একসঙ্গে আমরা চমৎকার সময় কাটাতে যাচ্ছি।’ আসন্ন ভালোবাসা দিবসটি একসঙ্গে কাটাবেন থমাস ও মরিস।

থমাস ও মরিসের তরুণ বয়সের ছবি

পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থমাস ও মরিস দুজনই বিয়ে করেন। দুজনেরই সন্তান আছে। ২০০১ সালে মারা যান থমাসের স্ত্রী। আর বিয়ের ৩০ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানেন মরিস।

৭০ বছর পর ইন্টারনেটে থমাস আর মরিসের প্রথম মিলিত হওয়ার ঘটনা খুব আলোড়িত হওয়ার মতো। একদিন অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে বসেই ছেলের কাছে বায়না ধরেন ৮৮ বছরের মরিস। অনলাইনে খোঁজ করতে হবে হারিয়ে যাওয়া প্রেমিকের। মা আর ছেলে দুজন মিলে খুঁজেও পান থমাসকে। ৮৮ বছর বয়সে স্কাইডাইভিংয়ে যাওয়ার কারণে থমাস তখন খবরের পাতার শিরোনাম।

থমাসের সামনে মরিসের ছবি মরিসকে খুঁজে পেয়েই তার সঙ্গে দেখা করতে চান থমাস। শুধু এক বার জড়িয়ে ধরবেন। তাদের স্বপ্নপূরণে স্কাইপ কল সেট আপ করেন থমাসের ছেলে স্টিভেন থমাস ও মরিসের ছেলে রবার্ট মরিস।

কী কথা হয়েছিল তখন দু’জনের? স্কাইপ চ্যাট বলছে,

থমাস: তুমি আমাকে দেখতে পাচ্ছো?

মরিস: না, আমি পরিষ্কার দেখতে পাই না।

থমাস: আচ্ছা, আমি বলছি, আমি হাসছি…

মরিস: আমি জানি তুমি তাই করছো (হাসি)

সাত দশক পর মরিসের মুখে ‘টমি’ ডাক শুনে সে সময়ও আপ্লুত হয়ে পড়েন থমাস। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান