মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো তুরস্ক

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৫

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো তুরস্ক কুর্দিশ ডেমোক্রেটিক পার্টিকে (পিওয়াইডি) সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পরারষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে এ কথা জানা গেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বাসকে তলব করা হয়। এ সময় তুরস্কের সিনিয়র কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মন্তব্যের জন্য উদ্বেগ প্রকাশ করেন।
সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি এক প্রশ্নের জবাবে জানান, আপনারা জানেন আমরা পিওয়াডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করি না। তবে আমরা জানি তুরস্ক তা করে। আমি জানি, অনেক সময় সবচেয়ে কাছের বন্ধুরাও সবকিছুতে একমত হয় না। সিরিয়ার অভ্যন্তরে আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিরা বেশ কিছু সাফল্য দেখিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ওই নারী কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশে রাজি হননি। তিনি জানান, এ ধরনের বিষয়ে প্রকাশ্যে কথার বলার অনুমতি তার নেই।

ওয়াশিংটন ডিসি থেকে আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, সিরিয়ায় সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে পিওয়াইডিকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তুরস্ক পিওয়াইডিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সহযোগী সংগঠন হিসেবে মনে করে। পিকেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিদের সায়ত্ত্বশাসনের জন্য সশস্ত্র সংগ্রাম করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের সিনিয়র কূটনীতিক ও আইএসবিরোধী জোটের বিশেষ প্রতিনিধি ব্রেট ম্যাকগুর্কসহ একটি প্রতিনিধি দল কোবানেতে কুর্দি যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম