মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্রিস্টি

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২১
image

ক্রিস ক্রিস্টি প্রার্থিতা প্রাপ্তির লড়াইয়ের অংশ হিসেবে নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাক নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে আইওয়া আর নিউহ্যাম্পশায়ারে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে হেরে যাওয়ার পর সাবেক টেক নির্বাহী কার্রি ফিওরিনাও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
নিউ জার্সির গভর্নর ক্রিস্টি তার আক্রমণাত্মক বাচনভঙ্গির কারণে বেশ পরিচিত। তার ক্যাম্পেইনের স্লোগান ছিল ‘যা যেমন তা তেমন করেই বলা’। তবে তার এ ক্যাম্পেইন সাড়া পায়নি। আরেক আক্রমণাত্মক রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছেন তিনি।
২০১২ সালে ক্রিস্টিকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ক্যাম্পেইন শুরু করার আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান নেতারা। তবে প্রার্থিতার জন্য প্রস্তুত নেই উল্লেখ করে সেসময় প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নামেননি ক্রিস্টি।
এদিকে বুধবার নির্বাচনি দৌড়ে ক্ষান্ত দেওয়ার ঘোষণা দিয়ে আরেক রিপাবলিকান নেতা ফিওরিনা বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেশের বিভিন্ন জায়গায় আমার ভ্রমণ অব্যাহত থাকবে। বঞ্চিত মার্কিনিদের জন্য আমি লড়াই করে যাব।’

রিপাবলিকান নেতা ফিওরিনা

ক্রিস্টি আর ফিওরিনার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে প্রার্থিতার দৌড়ে থাকা রিপাবলিকানদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ জনে।

আসছে ২০ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় রিপাবলিকানদের প্রার্থিতা বাছাইয়ের জন্য প্রাক নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে ডেমোক্র্যাটদের জন্য অনুষ্ঠিত হবে নেভাদা ককাস। ১ মার্চ ১৫টি অঙ্গরাজ্য প্রার্থিতার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। ১৮-২১ জুলাই প্রার্থী ঘোষণা করবে রিপাবলিকানরা। আর ডেমোক্যাটদের প্রার্থী ঘোষণা করা হবে ২৫-২৮ জুলাই। আর আসছে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম