যুক্তরাষ্ট্রের সমবেদনা প্রত্যাখ্যান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২০:১৫

ইস্তাম্বুলে রবিবারের বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসনের এমন সমবেদনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

রবিবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, ইস্তাম্বুলের সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘আমরা মার্কিন দূতাবাসের সমবেদনার বার্তা গ্রহণ করি না।’

সুলেমান সোয়লু মূলত পিকেকে সমর্থিত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি ইঙ্গিত করেছেন। গোষ্ঠীটির প্রতি মার্কিন সমর্থনের ঘটনায় ক্ষুব্ধ আঙ্কারা। 

এদিকে রবিবারের এই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮১ জন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। তবে হামলায় জঙ্গিগোষ্ঠী আইএসের সম্পৃক্ততার বিষয়টিও এখনই উড়িয়ে দিতে চাইছেন না কর্মকর্তারা।

হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক সিরীয় নারীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীকেই প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী বলেছেন, সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর দেশটির আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেছেন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম