যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতির মৃত্যু, ক্ষমতার নতুন লড়াই শুরু

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৩০
image

অ্যান্টোনিন স্কালিয়া যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া মারা গেছেন। শনিবার ওয়েস্ট টেক্সাসে ঘুমন্ত অবস্থায় অ্যান্টোনিন মারা যান বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রক্ষণশীল অধ্যুষিত হাইকোর্ট বেঞ্চেরও একজন সদস্য ছিলেন অ্যান্টোনিন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের হাইকোর্টে রক্ষণশীল ও লিবারেলদের মধ্যে আবারও ক্ষমতার লড়াই শুরু হলো। এতোদিন হাইকোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৫ জনই রক্ষণশীল ছিলেন। আর হাইকোর্ট বেঞ্চে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের নেওয়া জলবায়ু ও অভিবাসনবিষয়ক বেশ কিছু পরিকল্পনা আটকে আছে। শিগগিরই কাউকে অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ওবামা। তবে রিপাবলিকানরা বলছে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত অ্যান্টোনিনের জায়গাটি ফাঁকা রাখতে।
১৯৮৬ সালে অ্যান্টোনিন স্ক্যালিয়াকে নিয়োগ দেন সেসময়কার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
১৯৩৬ সালে নিউজার্সির ট্রেনটনে জন্ম নেওয়া অ্যান্টোনিন ছিলেন যুক্তরাষ্ট্রের হাইকোর্টে নিয়োজিত প্রথম ইতালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। রক্ষণশীলদের আইনি দর্শন ‘মূলবাদ’ এর প্রবক্তাদের একজন ছিলেন তিনি। আর সে ধারণামতে অ্যান্টোনিন বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্রের সংবিধান বেশ অর্থবহ এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তন করার দরকার নেই।

২০০৮ সালে অ্যান্টোনিনের কলাম্বিয়ায় দেওয়া একটি মতামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বহনকে ব্যক্তিগত অধিকার বলে অনুমোদন দেওয়া হয়। গর্ভপাত এবং সমকামীদের অধিকারের ঘোর বিরোধী ছিলেন তিনি।

অ্যান্টোনিন স্কালিয়ার মৃত্যুতে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে

এদিকে অ্যান্টোনিনের মৃত্যুতে শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘অ্যান্টোনিন একজন অসাধারণ বিচারিক চিন্তাবিদ ছিলেন।’

শিগগিরই সিনেটের অনুমোদন নিয়ে নতুন একজনকে অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করা হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন নিয়ে সারাজীবনের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট।  বিচারপতিদের দীর্ঘমেয়াদ, রাজনীতিতে তাদের প্রভাব এবং তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। 

আর তাই অ্যান্টোনিনের মৃত্যুর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও। ডেমোক্র্যাট সমর্থকরা চান ওবামা ক্ষমতায় থাকতেই নতুন কাউকে নিয়োগ দেওয়া হোক তাতে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হবে। আর রিপাবলিকানরা চাইছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ নিয়োগ ঝুলিয়ে রাখতে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম