পেরুতে সহিংসতায় নিহত ২০, সংকট নিরসনে উচ্চ পর্যায়ে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১১:০২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৭

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুতের ফলে দেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট নিরসনে জরুরি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। দেশটির সব রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেট এবং গির্জার নেতারা শনিবার রাজধানী লিমাতে জড়ো হয়েছেন। 

গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন কাস্তিলো। এরপরই গ্রেফতার করা হয় তাকে। শপথ নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে। সমর্থকদের রাজপথে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এর তাকে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা। এতে রাজনৈতিক সংকটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।

এ অবস্থায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। জ্বালাও-পোড়াও কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত কয়েকদিনে২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। 

এদিকে বিক্ষোভকারীরা স্থানীয় একটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। কুস্কোর মেয়র বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাস্তিলোর সমর্থকরা বিমানবন্দরের টার্মিনালে তাণ্ডবের চেষ্টা করলে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে পাঁচ হাজারের মতো পর্যটক শহরে আটকা পড়েছেন। এমন পরিস্থিতি নিসরনেই আলোচনা শুরু হয়েছে রাজধানীতে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক