ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্ট আবেদনে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না

লন্ডন প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৫:২৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৫:২৪

ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্ট আবেদনে আর দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই। মঙ্গলবার লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি নাগরিকসহ দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম পর্যন্ত বাংলাদেশি নাগরিকত্ব বহাল থাকবে। ফলে তাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই।

এ প্রেক্ষাপটে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা শুধু জন্ম নিবন্ধন সনদ এবং মা-বাবার পাসপোর্টের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট  নিতে পারবেন।

ইতোপূর্ব বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশি দ্বৈত নাগরিকদের সন্তানদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রদান বাধ্যতামূলক ছিল। কিন্তু এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতার কারণে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ হাই কমিশন লন্ডন সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠায় এবং যোগাযোগ অব্যাহত রাখে। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৮ ডিসেম্বর উল্লিখিত স্মারক ইস্যু করে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি