আজারবাইজানের বিমানবন্দরে ২০ পাসপোর্টসহ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২, ১৩:০৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৩:০৭

আজারবাইজানের হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইসলাম মো. শহিদুল বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আজেরি সংবাদমাধ্যম রিপোর্ট নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান এয়ারলাইন্স সিজেএসসি (এজেএল)-এর নিরাপত্তা বিভাগের কর্মীরা ২২ ডিসেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ পরিদর্শনের সময় ইসলাম ওই ব্যক্তিকে আটক করে।

তল্লাশিকালে তার কাছে ২০টি বাংলাদেশি পাসপোর্ট ও দুটি স্ট্যাম্প পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে লোকজনকে টাকার বিনিময়ে কাজের প্রতিশ্রুতি দিয়ে ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নাম করে আজারবাইজানে নিয়ে যায়।

পাসপোর্ট পরীক্ষার সময় তার কাছে সার্বিয়ার জাল ভিসাও পাওয়া গেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম