এল চ্যাপোর ছেলে গ্রেফতারের পর মেক্সিকোয় দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৩:৫০

মেক্সিকোয় বন্দি কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিডিও গুজম্যান গ্রেফতার হয়েছে। এর প্রতিবাদে মেক্সিকোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যটির প্রধান শহর কুলিয়াকান থেকে ওভিডিও গুজম্যান লোপেজকে গ্রেফতার করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুজম্যান আটক হওয়ার পর বুধবার রাতে এবং বৃহস্পতিবার মেক্সিকোর সিনালোয়া প্রদেশের কুলিয়াকান শহরে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় তার অনুসারীরা। মাদক চোরাচালানে জড়িত অপরাধী দলের ক্ষুব্ধ সদস্যরা রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন দেয় এবং স্থানীয় বিমানবন্দরে হামলা চালায়।

তার বাবার মাদক গ্যাং সিনালোয়া কার্টেলের একাংশের নেতা হিসেবে নিজেকে দাবি করতেন ওভিডিও গুজম্যান। নিরাপত্তা বাহিনীর হাতে এই গ্যাংয়ের কোনও সদস্য আটক হলে জ্বালাও পোড়াও চালায় অন্য সদস্যরা।

কুলিয়াকানের মেয়র হুয়ান দে দিওস গেমজ টুইটারে লিখেছেন, ‘শহরের বিভিন্ন অংশে অবরোধের কারণে আমরা কুলিয়াকানের নাগরিকদের আপাতত বাড়ি থেকে বের না হতে বলছি।’

রাজ্যের গভর্নর বলেছেন, সংঘর্ষে অন্তত ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সিনালোয়া কার্টেলের জ্যেষ্ঠ সদস্য গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করেছে এবং সে এখন রাজধানী মেক্সিকো সিটিতে আছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম