আবারও তিন ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৩
image

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে রবিবার আবারও প্রাণ হারালেন তিন ফিলিস্তিনি কিশোর। আগের দিন শনিবারেও ছুরিকাঘাতের অভিযোগ এনে এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। আর রবিবারের এই হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দুই ফিলিস্তিনি কিশোর পশ্চিমতীরের জেনিন নগরীতে কয়েকটি যানবাহনের ওপর পাথর নিক্ষেপ করলে সংঘাতের সূত্রপাত হয়। তারা একটি রাইফেল দিয়ে গুলিবর্ষণ করতে থাকে। এরপর সেনাবাহিনী পাল্টা আঘাত করে ও আক্রমণকারীদের হত্যা করে। 

নিহত দুই কিশোরের মৃতদেহ
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই দুই কিশোরের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের একজনের নাম নিহাদ ওয়াকেদ, অন্যজনের নাম ফুয়াদ ওয়াকেদ। তাদের দু’জনেরই বয়স ১৫।
পরে পৃথক এক ঘটনায়, জেরুজালেমের বাইরের একটি নিরাপত্তা ফাঁড়িতে সীমান্ত পুলিশকে ছুরিকাঘাত করার অভিযোগ তুলে গুলি করে হত্যা করা হয় আরেক কিশোরকে। তার আক্রমণে কোন পুলিশ আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে ওই কিশোরের নাম নাইম সুফি, তার বয়স ১৭।
উল্লেখ্য, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীর দখল করে যাওয়ার কারণে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতায় রূপ নিয়েছে। গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে অন্তত ১৭৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর প্যালেস্টাইনিদের প্রতিরোধ হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন ইসরায়েলি। সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম