দীর্ঘদিন পর ভালোভাবে ঘুমিয়েছি, পদত্যাগের পর জাসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১২:৫৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৬:০০

আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এমনকি আগামী নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। তার এমন ঘোষণায় আলোচনা-সমালোচনা চলছে নানা মহলে। শুক্রবার (২০ ডিসেম্বর) জাসিন্ডা বলেন, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পরিকল্পনা নিয়ে কোনও অনুশোচনা নেই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দেন। অশ্রুভেজা চোখে আরডার্ন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার কঠিন সাড়ে পাঁচটি বছর ছিল এবং আমি কেবল একজন মানুষ ছিলাম এবং আমাকে সরে যেতে হবে। আমি জানি এই সিদ্ধান্তের পরে অনেক আলোচনা হবে। আমার মনে হচ্ছে, প্রায় ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

দেশের নেতৃত্ব অব্যাহত রাখতে তিনি আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন। এবং দেশটির সাধারণ নির্বাচনেও আর অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

পদত্যাগের ঘোষণার পরদিন শুক্রবার (২০ জানুয়ারি) নেপিয়ার বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের জাসিন্ডা আরডার্ন বলেন, 'দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবার ভালোভাবে ঘুমাতে পেরেছি।'

আগামী অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা রয়েছে দেশটিতে। 

ধারণা করা হচ্ছে, জাসিন্ডার উত্তরসূরি হতে পারেন নিউ জিল্যান্ডের পরিবহন কর্মক্ষেত্রের নিরাপত্তামন্ত্রী মাইকেল উড। উল্লেখ্য, ২০১৭ সালে নিউ জিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জাসিন্ডা আরডার্ন।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম