আবারও দুই দফায় কেঁপে উঠলো তুরস্ক, মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৫

তুরস্কে নতুন করে দুটি ভূমিকম্পে অন্তত তিন জন নিহত হওয়ার পর উদ্ধারকারীরা আবারও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের সন্ধান করছে। ৬ দশমিক ৪ এবং ৫ দশমিক ৮ মাত্রার কম্পনগুলো সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্বে আঘাত হানে; যেখানে ৬ ফেব্রুয়ারিতে ভয়ঙ্কর ভূমিকম্প দুই দেশকে বিধ্বস্ত করেছিল।

গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আরও কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

সোমবার দুই দেশেই এ কম্পনের ফলে দুর্বল হয়ে পড়া ভবনগুলো ধসে পড়ে। তুরস্কের দুর্যোগ ও জরুরি সংস্থা বলছে, ৬ দশমিক ৪ মাত্রার কম্পনটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪ মিনিটে এ ঘটে, এর তিন মিনিট পরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।

ভূমিকম্পে আন্তাক্যা, ডেফনে এবং সামান্দাগে শহরে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেন, ‘জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান জানাচ্ছি।’

সোয়লু জানান, নতুন দুই ভূমিকম্পে ২১৩ জন আহত হয়েছেন।

আবারও দুই দফায় কেঁপে উঠলো তুরস্ক, মৃত্যু ৩

নতুন ভূমিকম্পের সময় তিনি শহরের কেন্দ্রস্থলে একটি পার্কে একটি তাঁবুতে ছিলেন স্থানীয় বাসিন্দা মুনা আল-ওমর। সাত বছরের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘ভেবেছিলাম পায়ের নীচে পৃথিবী বিভক্ত হয়ে যাবে।’

১৮ বছর বয়সী আলী মাজলুম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সর্বশেষ ভূমিকম্প যখন হচ্ছিল তখন আমি আগের ভূমিকম্পে নিখোঁজ পরিবারের সদস্যদের লাশ খুঁজছিলাম।’

সিরিয়ায় সোমবারের ভূমিকম্পের পর অন্তত ৪৭০ জন আহত হয়েছেন। মিশর এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছিল বলে জানা গেছে। সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম