টুইটারে থামছেই না ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫১

গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের দায়িত্ব নেওয়ার পর গণহারে কর্মী ছাঁটাই করে ব্যাপক সমালোচনার জন্ম দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার অষ্টম দফায় ছাঁটাইয়ের পথে হাঁটলেন তিনি।

হুটহাট অদ্ভুত কাণ্ড ঘটিয়ে সব সময় আলোচনায় থাকেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। টুইটার কেনা নিয়েও জলঘোলা কম করেননি। গত বছরের অক্টোবরের দিকে অনেক টানা হেঁচড়ার পর ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন। দায়িত্ব নেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও’র।

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর ৩ হাজার ৭০০ কর্মীকে চাকুরিচ্যুত করেন। এ দফায় আরও ৫০ জনকে সরিয়ে দেওয়া হলো।

ইলন মাস্ক আগেই ভারতে টুইটারের দুটি অফিস বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে কর্মীদের। মুম্বাই ও দিল্লি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। কেবল ব্যাঙ্গালেরুর অফিস খোলা রেখেছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দায়িত্বরত কর্মীদের চাকরি হারানোর একটা ভীতি কাজ করছে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম