টিকটক ইস্যুতে কঠোর অবস্থানে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তা কার্যকর হতে যাচ্ছে।

দেশটির কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’ এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা প্রবিবেদন দেওয়ার প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেখাতে পারিনি কানাডা সরকার।

এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন। এ প্রসঙ্গে টিকটকের একজন মুখপাত্র বলেন, 'ব্যবহারকারীদের তথ্য দেখার কোনও সুযোগ চীনা সরকারি কর্মকর্তাদের নেই। আর এই অ্যাপের যে চীনা সংস্করণটি রয়েছে, সেটা পুরো বিশ্ব থেকে আলাদা। কানাডার এমন সিদ্ধান্ত কৌতুহলী। কারণ নিরাপত্তা সম্পর্কিত কোনও উদ্যোগ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরামর্শ ছাড়াই এমন পদক্ষেপ নিয়েছে তারা।'

এ নিয়ে কানাডা এবং চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম