একটি নারীবাদী মসজিদ

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫
image

ডেনমার্কের কোপেনহেগেনে ব্যতিক্রমী একটি মসজিদ খোলা হয়েছে। ‘মরিয়ম’ নামের ওই মসজিদে নারী-পুরুষ উভয়েই নামাজ আদায় করতে পারবেন। তবে সেখানে ইমামতি করবেন কেবল নারীরাই। ডেনমার্কের সুখ্যাত লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার শেরিন খানকানের উদ্যোগে এই মসজিদ খোলা হয়েছে।
শেরিন ড্যানিশ সংবাদমাধ্যম ‘পলিটিকেন’কে জানান, এ বছর ফেব্রুয়ারি মাসে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। তিনি বলেন, ‘বাড়িতে নামাজ আদায় করে মসজিদের অনুভূতি পাওয়া যায় না’, সে কারণেই এই মসজিদ খুলেছেন তিনি।
ডেনমার্কের মরিয়ম মসজিদ
একটি নারীবাদী উদ্যোগের অংশ হিসেবে এই মসজিদ খুলেছেন বলে জানিয়েছেন শেরিন। ‘ডেনমার্কের নারীরা মসজিদে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেখানে পুরুষরাই বেশিরভাগ জায়গা দখল করে থাকে, পুরুষরাই ইমামতি করে, সেখানে কেবল পুরুষেরই আধিপত্য। সেজন্যই আমরা কেবল নারীদের জন্য একটি মসজিদ নির্মাণ করেছি’ বলেন শেরিন।
ডেনমার্কে একই মসজিদে নারী ও পুরুষের পৃথক পৃথক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার চল রয়েছে। প্রায়ই তাদের পৃথক করতে ডিভাইডার ব্যবহার করা হয়। শেরিনের মতে, কোন কোন নারী একে নামাজ আদায়ে প্রতিবন্ধকতা বলে মনে করেন। সেখান থেকে শুধুই নারীদের জন্য একটি মসজিদ খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মরিয়ম মসজিদের উদ্যোক্তা শেরিন
‘মরিয়ম’ মসজিদে শেরিন নিজেও একজন ইমাম। তিনি বলেন, ‘আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পুরুষতান্ত্রিক সংস্কৃতিকে আমরা স্বাভাবিক করে তুলেছি। কেবল ইসলামে নয়, খ্রিস্টান ধর্ম সহ অন্যান্য ধর্মগুলোর বাস্তবতাও একই। আর কেবল নারীদের জন্য একটি মসজিদ নির্মাণ করে এই বাস্তবতাকেই আমরা চ্যালেঞ্জ করতে চেয়েছি।’
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মসজিদে পুরুষরাও নামাজ পড়তে পারবেন, কেবল শুক্রবারের দিনটি ছাড়া। শুক্রবার সেখানে কেবল নারীরাই নামাজ আদায় করবেন। সূত্র: হাফিনটন পোস্ট

 

/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান