এক দশক পর আলোর মুখ দেখলো মহাসাগর চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১৭:১৫আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৭:৪৩

১০ বছরের আলোচনার পর মহাসাগরগুলোকে রক্ষার জন্য ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বিশ্ব। চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সমুদ্রের ৩০ শতাংশ এলাকাকে সুরক্ষিত ঘোষণা করা হবে।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৩৮ ঘণ্টা আলোচনার পর শনিবার সন্ধ্যায় এই চুক্তিতে পৌঁছায় বিশ্বের দেশগুলো। তহবিল এবং মাছ ধরার অধিকার নিয়ে মতবিরোধের কারণে কয়েক বছর ধরেই এই আলোচনা চলছিল।

সমুদ্র সুরক্ষার সর্বশেষ আন্তর্জাতিক চুক্তিটি ৪০ বছর আগের। ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়েছিল সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন। ওই চুক্তিটির নাম ছিল ‘ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি।’

এই চুক্তিতে উচ্চ সমুদ্র ধারণাকে প্রতিষ্ঠিত করলেও, তার মাত্র এক দশমিক ২ শতাংশ সুরক্ষিত অবস্থায় রয়েছে।

‘হাই সি’ হচ্ছে আন্তর্জাতিক জলসীমা, যেখানে সব দেশের মাছ ধরার, জাহাজ চালানো ও গবেষণার অধিকার রয়েছে। জলবায়ু পরিবর্তন, অত্যধিক মাছ ধরা ও জাহাজ চলাচলের কারণে সংরক্ষিত এলাকার বাইরে থাকা সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণি ভয়াবহ ঝুঁকির মধ্যে থাকে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) জানিয়েছে, তাদের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে প্রায় ১০ শতাংশ বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম