মেক্সিকোতে বসন্তের ছুটি কাটানো বিপজ্জনক: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১৪:৪৭আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:৪৭

নিরাপত্তাজনিত কারণে মার্কিনীদের বসন্তের ছুটি কাটাতে মেক্সিকো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী এই দেশটিতে মাদক চক্রের সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিনীদের সাবধান করেছেন কর্মকর্তারা। রবিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ (ডিপিএস) বলছে মাদক চক্রের সহিংসতা বৃদ্ধির কারণে পার্শ্ববর্তী দেশটিতে প্রবেশ ঝুঁকিপূর্ণ।  ডিপিএস এর পরিচালক স্টিভেন ম্যাক্রো বলেন, ‘মাদক চক্রের সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এখন মেক্সিকোতে যে কারও প্রবেশে হুমকি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনগণকে মেক্সিকো ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করছি আমরা।’

প্রায় দুই সপ্তাহ আগে মেক্সিকোর বাজারে কাপড় বিক্রি করতে যাওয়ার পর থেকে তিনজন আমেরিকান নারীর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এমনকি গত সপ্তাহেও সীমান্ত পার হয়ে চার মার্কিন নাগরিক মেক্সিকোর মাতামোরোস শহরে যান। এরপরই অপহরণের শিকার হন তারা। তাদের মধ্যে ২ জন গোলাগুলিতে প্রাণ হারান এবং বাকি দুইজন সুস্থভাবে ফিরতে পেরেছেন। গোলাগুলিতে মেক্সিকোর একজন নাগরিকও প্রাণ হারান। এ ঘটনার পরেই সবাইকে সাবধান করে টেক্সাস কর্তৃপক্ষ।

অবশ্য এই ঘটনার কারণে ক্ষমা চেয়ে নিজ দলের বন্দুকধারীদের পুলিশের হাতে তুলে দেয় চক্রটি। মেক্সিকোর কর্তৃপক্ষ বলছে, চক্রটি ভুলবশত মার্কিন নাগরিকদের নিজেদের শত্রু মনে করেছিলো। তাই পালানোর চেষ্টা করলে তাদের ওপর গুলি চালায় চক্রটি।

এ ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরে মেক্সিকোর ।

/এটি/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম