বিরোধপূর্ণ দ্বীপে চীনা 'সামরিকীকরণ' নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৩
image

বিরোধপূর্ণ দ্বীপে চীনা স্যাটেলাইট মোতায়েনের স্যাটেলাইট চিত্র বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনা সামরিকীকরণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র সরকার চরম উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চলে বেইজিংয়ের মাটি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরের প্রতিক্রিয়ায় এমন কথা জানান তিনি। তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে ‘ধোঁকা’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে চীন।
চীন, তাইওয়ান ও ভিয়েতনাম আলাদা করে দক্ষিণ চীন সাগরের দ্বীপ এলাকাটির মালিকানা দাবি করে থাকে। আর সে কারণে দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সম্প্রতি ইমেজস্যাট ইন্টারন্যাশনালে ধারণ করা চিত্রে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি দ্বীপটি ফাঁকা থাকলেও ১৪ ফেব্রুয়ারি সেখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্র দেখা গেছে। জন কেরির এক মুখপাত্র জানান, চীন যে উডি কিংবা ইয়ংজিং আইল্যান্ডে বিমান থেকে ফেলা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তা স্যাটেলাইট চিত্র যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে।    
আর সে খবরের প্রতিক্রিয়ায় কেরি জানান, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে চীনের সঙ্গে গুরুতর আলোচনা করতে চায়। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে যে প্রতিদিন ওই এলাকায় সামরিকীকরণ চলছে। এটি খুবই উদ্বেগের বিষয়।’

তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে নাকচ করে দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম