ঘাসে ছেয়ে যাচ্ছে যে শহর

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৬
image

মরু অঞ্চলের এক ধরনের ঘাসে ছেয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি শহর। ওয়ানগারাতা নামের ওই শহরের বাড়িঘরগুলোর বাগান, গাড়িবারান্দা, এমনকি অন্দরমহলও ‘হেয়ারি প্যানিক’ নামে পরিচিত ওই ঘাস দিয়ে আক্ষরিক অর্থেই ঢেকে যাচ্ছে।

আক্ষরিক অর্থেই ঢেকে যাচ্ছে ঘরবাড়ি

গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘাসগুলো দেখতে শুকনো খড়ের মত। ঘাসগুলো এতই দ্রুত বৃদ্ধি পায় যে শহরের বাসিন্দাদের প্রতিদিন কয়েক ঘণ্টা করে সময় ব্যয় করতে হয় ওই ঘাস পরিষ্কার করতে।

ওয়ানগারাতার ভেটেরিনারি সার্জন রিচারড ইভান জানান, এই ঘাসের ল্যাটিন নাম পানিকাম ইফুসাম। শুকিয়ে গেলে ঘাসটি বিষাক্ত হয়ে উঠতে পারে, বিশেষত গবাদি পশুর জন্য।

ঘাস পরিষ্কার করতে দৈনিক ব্যয় করতে হচ্ছে কয়েক ঘণ্টা

তবে বিষক্রিয়ার ঝুঁকির চেয়েও ঘাসে ঘরবাড়ি ঢেকে যাওয়ায় অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা।শহরের নাগরিক প্যাম টুইচেট বলেন, ‘এটা শুধু শারিরীক ধকল দেয় না, মানসিকভাবেও অত্যন্ত হতোদ্যম করে ফেলে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষও ব্যর্থ হয়েছে। কেননা, এই ঘাস আগুনেও পোড়ে না। সূত্র: বিবিসি,সিএনএন

/ইউআর/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের