লোকসানের মুখে চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ১২:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৩:০৯

মেমোরি চিপ উৎপাদনে হ্রাস টানতে চলেছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। ত্রৈমাসিক লভ্যাংশের হার ৯৬ শতাংশ কমে যাওয়ার পরই এমন সিদ্ধান্তের কথা জানালো প্রতিষ্ঠানটি।

পৃথিবীর বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি বলছে, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা কমে গেছে। 

প্রাথমিকভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির লাভ কমে গেছে প্রায় ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮১২ কোটি টাকার কাছাকাছি। গত বছরে এই লোকসানের পরিমাণ ছিলো এর দ্বিগুণের চেয়েও বেশি।

যদিও চিপ উৎপাদনে হ্রাস টানার খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দাম এক লাফে ৪ শতাংশ বেড়ে গেছে। এ বিষয়ে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং জানায়, প্রয়োজন অনুযায়ী মেমোরি চিপ উৎপাদন কমিয়ে আনবো। তবে যেসব পণ্য নিয়মিত বিক্রি হয়, সেসবের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না।  

মেমোরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন প্রস্তুতে বর্তমান বিশ্বের সব চেয়ে বড় প্রতিষ্ঠান স্যামসাং। এই টেক জায়ান্টের এরকম উৎপাদন হ্রাসের ঘোষণা হরহামেশা দেখা যায় না। গত মাসেই দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল স্যামসাং। সূত্র: বিবিসি

/এটি/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম