ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ১৮:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২১:৪০

ইউক্রেন যুদ্ধে বিবদমান কোনও পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। রাশিয়াকে চীন সামরিক সহায়তা দিতে পারে এমন পশ্চিমা উদ্বেগের প্রতিক্রিয়ায় শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের অতি গোপন কিছু নথি সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য প্রকাশ হয়ে যায়।

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী চীনের রাশিয়াকে অস্ত্র দেওয়া সংক্রান্ত অতি গোপন ওই মার্কিন গোয়েন্দা নথিটি ২৩ ফেব্রুয়ারির। তাতে বলা হয়, মস্কোকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিধানে অনুমোদন দিয়েছে বেইজিং। বেসামরিক পণ্য দেখিয়ে বেইজিং সেসব অস্ত্র পাঠাবে।

কিন গ্যাং হলেন সর্বোচ্চ পর্যায়ের চীনা কর্মকর্তা, যিনি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিষয়ে এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘বেসামরিক এবং সামরিক খাতের সরঞ্জাম রফতানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে বেইজিং।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে সংবাদ সম্মেলনে কিন আরও বলেন, ‘সামরিক সরঞ্জাম রফতানির বিষয়ে চীন বিচক্ষণ এবং দায়িত্বশীল নীতি অনুসরণ করে। চীন সংঘাতে জড়িত বিবদমান পক্ষগুলোর কাছে অস্ত্র সরবরাহ করবে না।’

মন্ত্রী সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে চীনের ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের জবাবে মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা দেয় পশ্চিম। এমন প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে চীন। তারপরও সন্দেহের তীর বেইজিং থেকে সরছে না।

সূত্র: দ্য ডিপ্লোমেট 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম