ভারতে উত্তাল ছাত্র আন্দোলন

কানহাইয়ার ওপর হামলা ‘পূর্বপরিকল্পিত’, ডাক্তারি পরীক্ষায়ও মারধরের আলামত

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২
image

হামলার পর কানহাইয়াকে নিয়ে যাচ্ছে পুলিশ ভারতের আদালত প্রাঙ্গণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের ওপর হামলা এবং মারধরের ঘটনাকে সংগঠিত ও পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। ওই হামলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকেও উদ্যোগের ব্যাপক ঘাটতি ছিল বলেও উল্লেখ করা হয়েছে। বুধবারের ওই হামলার ঘটনায় তদন্ত শেষে দেওয়া প্রতিবেদনে এমন মতামত জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এদিকে মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, কানহাইয়াকে মারধরের আলামত পাওয়া গেছে। আর এ দুই প্রতিবেদন প্রকাশ্যে আসায় দিল্লি পুলিশের অস্বস্তি বেড়েছে বলে মনে করা হচ্ছে।
মানবাধিকার কমিশন তাদের তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি পাটিয়ালা হাউস কোর্ট চত্বরে কানহাইয়া কুমারকে হেনস্থা ও মারধরের ঘটনায় আইনজীবীদের পোশাক পরা কয়েকজন ছিলেন। দিল্লি পুলিশের সামনেই কানহাইয়াকে হেনস্থা করা হয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, হামলা ঠেকানোর জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুরো ঘটনাটাই সাজানো এবং পূর্বপরিকল্পিত ছিল বলেই দাবি কমিশনের।
ধারাবাহিক এসব সহিংস ঘটনায় কানহাইয়া ও তার পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মেডিক্যাল রিপোর্টে দাবি করা হয়েছে, কানহাইয়ার বাঁদিকের পায়ে দু-তিনটে আঘাতের চিহ্ন রয়েছে। ডান পায়ের আঙুলের চোট রয়েছে। গ্রেফতার ছাত্রনেতা অভিযোগ করেছিলেন, তাকে পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়ার আগে তার ওপর চড়াও হয় আইনজীবী ও একদল বহিরাগত। আর পুরো ঘটনাটাই ঘটেছিল পুলিশের সামনে। তারপরই আদালত কক্ষে এবিষয় অভিযোগ জানালে, তার মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দেন বিচারক।

এদিকে আদালত প্রাঙ্গণে হামলার তদন্ত ও মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসায় আবারও দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুদিন আগেই দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসি দাবি করেন, আদালত চত্বরে গণ্ডগোল হলেও, কানহাইয়াকে মারধর করা হয়নি। সূত্র: এনডিটিভি, এবিপি আনন্দ

/এফইউ/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি