যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়াকে কিমের বোনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ২২:৩০আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২২:৩০

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাম্প্রতিক চুক্তিটি ‘আরও গুরুতর বিপদ’ ডেকে আনবে বলে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো-জং। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে ‘আরও পরিপূর্ণতায় নিয়ে আসা উচিত।’

দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রযুক্ত সাবমেরিন মোতায়েন করতে এবং উত্তর থেকে পারমাণবিক হুমকি মোকাবিলায় সিউলকে তার পারমাণবিক পরিকল্পনায় জড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া।

চুক্তির কথা উল্লেখ করে কিম ইয়ো বলেন, ‘শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের মহড়া চালাবে, যত বেশি পারমাণবিক সম্পদ কোরীয় উপদ্বীপের আশেপাশে স্থাপন করবে, আমাদের আত্মরক্ষার অধিকারের চর্চা তত শক্তিশালী হবে।’

সতর্ক করে তিনি বলেন, ‘এই পদক্ষেপের ফলে বিশ্ব আরও গুরুতর বিপদের সম্মুখীন হবে।’

কিম ইয়ো কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির সিনিয়র পদে আছেন। ভাইয়ের ওপর তার যথেষ্ট প্রভাব আছে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট বাইডেন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি উত্তর কোরিয়ার হামলা প্রতিরোধে মিত্রদের সহযোগিতা জোরদার করবে।

চুক্তির বিষয়ে সতর্ক করেছে চীনও। বেইজিং বলেছে, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানো, সংঘর্ষের উসকানি ও হুমকি দেওয়া থেকে পশ্চিমকে অবশ্যই বিরত থাকতে হবে।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম