দাবানলে পুড়ছে কানাডার আলবার্টা প্রদেশ, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ১১:০৫আপডেট : ০৭ মে ২০২৩, ১১:১০

দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কানাডার পশ্চিমের রাজ্য আলবার্টা। দাবানলের কারণে অন্তত ২৫ হাজার মানুষকে ইতোমধ্যে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শতাধিক দাবানলের মুখোমুখি হওয়ায় আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ পরিস্থিতিটিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন।

নিরাপত্তা বিবেচনায় এডসনের শহরের ৮ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

স্মিথ বলেন, ‘উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় দাবানলের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে এক লাখ ২২ হাজার হেক্টর (৩০১,০০০ একর) জমি এখন পর্যন্ত পুড়ে গেছে।

অনেক এলাকায় প্রবল বাতাসের ধাক্কায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন উপত্যকা। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমে এটির অবস্থান। এ ছাড়া প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেকের বাসিন্দারাও আছেন বিপদে। সেখানে ২০টি বাড়ি ইতোধ্যে আগুনে পুড়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার। অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে ফেডারেল সরকার।

আলবার্টা কানাডার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। তবে এখন পর্যন্ত তেল সুবিধাগুলোর কোনোটা বিপদের মধ্যে আছে বলে খবর পাওয়া যায়নি। 

সূত্র: বিবিসি 

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম