এবার গরুর মাংস বিতর্ক আলিগড় বিশ্ববিদ্যালয়ে

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৪

ভারতে ফের গরুর মাংস বিষয়ক বিতর্ক উঠেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গরুর মাংস পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নগরীর মেয়র শকুন্তলা ভারতী। শনিবার থেকে এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ক্ষমতাসীন দল বিজেপিপন্থী রাজনৈতিক কর্মীরা এই ইস্যুকে কেন্দ্র করে সিনিয়র পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। তারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের মেনুর কপি নিয়ে যায় ও পুলিশ সুপারের কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মেনুতে যে ‘বিফ বিরিয়ানি’ লেখা রয়েছে তা আসলে গরুর মাংসের বিরিয়ানি নয় বরং বাফেলো বা মহিষের মাংসের বিরিয়ানি।

এদিকে, পুলিশ এই অভিযোগ গ্রহণ করে ও এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করে বিক্ষোভকারীদের। কিন্তু পুলিশের এই আশ্বাসে সন্তুষ্ট নয় ক্ষমতাসীন বিজেপিপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা।এ প্রসঙ্গে নগরীর মেয়র শকুন্তলা ভারতী দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমাদের কাছে মেনুর কপি রয়েছে। আর কী প্রমাণ দরকার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ্যে গরুর মাংস বিক্রি করে স্পষ্টতই আইনভঙ্গ করছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বাদী হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের না করলে আমরা আন্দোলনে নামবো।’ সুত্রঃটাইমস অব ইন্ডিয়া

/ইউআর/       

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম